কেউ কাউকে বলে না অপেক্ষা করতে
অথচ অপেক্ষা করতে করতে দিনপঞ্জি
থেকে ঝরে পড়ে সোমবার
একটি চড়ুইপাখি
আগুনের ফুল থেকে রুদ্রের নিশ্বাস।
বাসস্টপে তোমার পদচিহ্নে
ধ্বনিহারা চোখের পানিতে জন্ম নেওয়া
নীপবন কি রঙ ছড়িয়ে দেয় হৃদয়ের
চারটি প্রকোষ্ঠে? ডান বা বাম নিলয়ে?
নানা ফুলমালা সাজিয়ে অলৌকিক বাসস্টপে
মন ও বুদ্ধির অতীত এক স্মৃতির অপ্সরী—
সারাক্ষণ গুনগুনিয়ে ওষ্ঠে ধরে আছে হেমলক।
যার মন্থর পাখা নাড়ার শব্দে খুঁজছি
যাযাবর বৃত্তিকে বিদায় দেবার মাধুরী।
কবিতা
অপেক্ষা
মামুন রশীদ
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০