দিনকয়েক বাদেই বিধানসভা নির্বাচন। জোরকদমে চলছে ভোটপ্রচার। এই আবহে কলকাতায় এলেন ‘বলিউড কুইন’ বলে পরিচিতি পাওয়া ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। মঙ্গলবার ( ৭ এপ্রিল) শহরে এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী-নির্মাতা। ভোটের আবহে কলকাতায় কি শুধুই মা কালীর দর্শনে এলেন তিনি? নাকি হেভিওয়েট কোনো বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচারেও দেখা যাবে তাকে?
পরনে হালকা গোলাপি রঙের পৈঠানি শাড়িতে কমলা রঙের চওড়া পাড়, গলায় ভারী গয়না। একেবারে রাজবেশে মন্দিরে পা রাখেন কঙ্গনা। মা কালীর সঙ্গে নকুলেশ্বর ভৈরব মন্দিরেও পুজো দেন।
অভিনেত্রীর কথায়, ‘আমি বরাবরই শক্তির উপাসক। আজ কালীমায়ের ডাক পেয়ে চলে এলাম। আমি গোটা দেশের মঙ্গল কামনা করে পুজো দিয়েছি। তবে বিশেষ করে বাংলার মেয়েদের জন্য প্রার্থনা করেছি। এখানকার মেয়েদের যেন মা কালী উদ্ধার করেন। এখানকার মেয়েরা যেন ন্যায়বিচার পায়। এ ছাড়াও আসন্ন নির্বাচনে বিজেপির যাতে ফল ভাল হয়, সেই প্রার্থনাও করেছি।’
সব শেষে কঙ্গনা জানান, তিনি চান বাংলার জনগণের যাতে কল্যাণ হয়। তবে কারও হয়ে ভোটপ্রচারে এসেছেন কি না, সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
রিমান্ড আবেদন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন চৌধুরী
আদালতে আনা হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১০ শিশুর মৃত্যু