সংসদে বিএনপিকে ধন্যবাদ দিলেন রুমিন ফারহানা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। 

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বিকালের সেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিন সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।      

রুমিন ফারহানা বলেন, আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা দিয়ে আমার পাশে ছিলেন। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এটা বুঝবার সৌভাগ্য আমার হতো না। 

তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগের ক্ষেত্রেও এ বিষয়টি দেখেছি। সবগুলো বিশ্ববিদ্যালয় দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দল করা দূষণীয় কিছু নয়। কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয়-সেটা দুর্ভাগ্যজনক।

এরপরই এই সংসদ সদস্যের নির্ধারিত সময় শেষ হলে মাইক বন্ধ করে দেন অধিবেশনের স্পিকারের দায়িত্ব পালন করা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

উল্লেখ্য, এর আগে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করেন রুমিন ফারহানা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করে বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত