লেবাননে নতুন হামলা ইসরায়েলের

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা কমানোর আহ্বান জানানোর পরও লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরান-যুক্তরাষ্ট্রের নাজুক যুদ্ধবিরতি আরও চাপের মুখে পড়েছে।

ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামলা 'কমানোর'  আহ্বান জানিয়েছিলেন। ইতোমধ্যে যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলি যুদ্ধবিমান অন্তত দুটি লেবাননি শহরে হামলা চালিয়েছে। 

পাল্টা প্রতিক্রিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ও মিসগাভ আম এলাকায় রকেট হামলার দাবি করেছে। তাদের বক্তব্য, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই জবাব দেওয়া হয়েছে।

এদিকে ইরান দাবি করে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবাননও অন্তর্ভুক্ত। তবে এ দাবি অস্বীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনাও স্থগিত থাকতে পারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত