কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ এএম

কুড়িগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিকট হস্তান্তর করা হয়েছে বিএসএফ। সোমবার (১৩এপ্রিল) রাত ৮টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, গত রবিবার (১২এপ্রিল) সকালের দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী চৌদ্দঘুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দুই বাংলাদেশি নাগরিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে ভুলক্রমে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতরা হলেন, কচাকাটা থানার ডুমুরদহ গ্রামের মো. সোলেমান সরকার (৩৪) ও ভুরুঙ্গামারী উপজেলার কুমারটারী দক্ষিণ বলদিয়া গ্রামের মো. সোহাগ মিয়া (২৩)।

এ ঘটনায় তাদের পরিবারের সদস্যরা চৌদ্দঘুড়ি বিওপিতে বিষয়টি অবহিত করেন।বিজিবি আরও জানায়, সোমবার রাত ৮টায় সীমান্ত পিলার ১০৩১/৭-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে আটক দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে কচাকাটা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত