নকল ইস্যুতে আটকে আছেন শিক্ষামন্ত্রী, অভিযোগ কাদেরের

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, শিক্ষামন্ত্রীর যোগ্যতা ও চরিত্র অনুযায়ী তিনি সর্বোচ্চ গেলে মন্ত্রণালয়ের অধীনস্থ একটি ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হতে পারেন। 

সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল কাদের লিখেছেন, আমাদের শিক্ষামন্ত্রী তার যোগ্যতা ও চরিত্র অনুযায়ী সর্বোচ্চ গেলে মন্ত্রণালয়ের অধীনস্থ একটা ‘নকল ধরা কমিটি’-এর আহ্বায়ক হতে পারেন। শিক্ষামন্ত্রী হওয়ার মতো যোগ্যতা কিংবা কর্মকাণ্ড তার থেকে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি।

তিনি আরও বলেন, নকল ধরার বিভিন্ন কৌশল ছাড়া অন্য কোনো আলাপ তার ভেতর থেকে আসে না। শিক্ষার মানোন্নয়ন কিংবা শিক্ষাখাতের বিদ্যমান অচলায়তন অবস্থা নিরসন নিয়ে তার কোনো আলাপ বা কাজ নেই। তিনি পড়ে আছেন নকল আর দলীয় বৃত্তি নিয়েই।

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিভিন্ন পরীক্ষায় নকল প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ায় এবং দলীয় বৃত্তি প্রসঙ্গে দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। আব্দুল কাদেরের এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত