প্রকাশ্যে শাকিব-সাবিলার রসায়ন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

চিত্রনায়ক শাকিব খানের ‘রকস্টার’ সিনেমাটির মুক্তির কথা রয়েছে আসছে ঈদুল আজহায়। এরই মধ্যে ছবির ফার্স্টলুক প্রকাশ প্রকাশ হয়েছে। আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। 

শাকিব খানের ফেসবুক পেজে পোস্টারটি দেখা গেছে। সেখানে শাকিবের সঙ্গে সাবিলা নূরকে দেখা গেছে। দুজনের গভীর প্রেমে নিমজ্জিত। রোমান্টিক পোস্টারের ক্যাপশনে এ নায়ক লিখেছেন, ‌‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে…।’ 

সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। নির্মাতা বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব ছবিতে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত