দেশের রাজনীতিতে মতভেদ ও আদর্শিক লড়াই থাকবেই, কিন্তু তার মাঝেই রাজনৈতিক শিষ্টাচার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তনের এই আহ্বান জানান।
সারজিস আলম তার পোস্টে লিখেন, ‘রাজনীতিতে আলাদা দল থাকবে, মত থাকবে, রাজনৈতিক কর্মসূচি থাকবে, পক্ষ-বিপক্ষ থাকবে। কথার লড়াই হবে, যুক্তির লড়াই হবে। কিন্তু এর মধ্যেও রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সম্মানের জায়গাটা অটুট রাখা জরুরি।’
রাজনীতিবিদদের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশ ও জনগণের কল্যাণ। সারজিস আলমের মতে, জনগণের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর একে অপরের মুখোমুখি হওয়া এবং আলোচনার পরিবেশ বজায় রাখা দরকার। তিনি বলেন, দেশ এবং জনগণের স্বার্থে আমাদেরকে পরস্পরের মুখোমুখি হতে হবে এবং মুখোমুখি হওয়ার দরজাটা অবশ্যই আমাদেরই খোলা রাখতে হবে, দায়িত্ব নিতে হবে।
ইনকিলাব মঞ্চের দেয়াল লিখনের ওপর পাল্টা দেয়ালিকা আঁকল ছাত্রদল