কবিতা

সে আর আসে না

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম
আদরকাতর দেহ কাঁপিতেছে
যেন ফলবতী বেতসের লতা।
কখন আসবে তার পরমপুরুষ
কখন সে আলিঙ্গনে
হবে সমর্পিতা।
 
দিন যায় রাত আসে, রাত যায়—
শ্লথ হয়ে আসে কটিবন্ধ—
বকুল্যের মালা সুগন্ধ ছড়ায়
ভোরের বাতাসে—
সে আর আসে না।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত