বৃদ্ধ স্কুলশিক্ষিকা হত্যা এখনো রহস্যে ঘেরা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ এএম

রাজধানীর পল্লবীতে দীর্ঘ সময় আত্মীয়স্বজন ও পরিবার থেকে বিচ্ছিন্ন স্কুলশিক্ষিকা ফিরোজা খানম ওরফে জোছনা (৬৮) নামের এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাথায় আঘাত করে এই শিক্ষিকাকে হত্যার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। হত্যাকা-ের ঘটনায় পল্লবী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হলেও এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।

জানা যায়, ফিরোজা খানম ছিলেন স্থানীয় হলি ক্রিসেন্ট আইডিয়াল স্কুল নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। তিনি মিরপুর ১২ নম্বর সেকশনের ‘ডি’ ব্লকের ৮ নম্বর সড়কের ২৯ নম্বর ছয়তলা ভবনের দোতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। প্রায় ২৫ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাই থাকতেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল-আমিন দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি হাতুড়িসহ রক্তমাখা ওড়না পাওয়া গেছে। ফিরোজা খানমের মাথার বাঁ দিকে ও মাঝখানে থেঁতলানো জখম ছিল। এ ছাড়া তার থুতনির ওপরেও আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যাকা-। সিসি ক্যামেরা ফুটেজ দেখে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন, ‘ধারণা করা হচ্ছে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকা-ের কারণ জানা যায়নি। হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’

এদিকে ওই ভবনের নিরাপত্তাকর্মী আবদুল মান্নান জানান, ‘ফিরোজা খানম শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন বাসায় টিউশনি করতেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকালেও বাসা থেকে বের হয়ে তিনি রাত ১০টায় ফেরেন।’ তবে শুক্রবার সকাল সাড়ে ১০টার পরও বাসা থেকে বের না হওয়ায় তার খোঁজ নিতে দোতলায় গিয়ে ফ্ল্যাটের দরজা খোলা দেখে স্থানীয় বাসিন্দা মহিউদ্দিনকে বিষয়টি জানান উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এরপর ঘরে গিয়ে ফিরোজা খানমকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত