তথ্য প্রতিমন্ত্রী বললেন

মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে এটি প্রধানমন্ত্রীর নীতি

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ এএম

সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না। মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি। অতীতে যা হয়েছে, তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘গণমাধ্যমে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং অনলাইনে ভুয়া তথ্য ও চরিত্রহনন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’ একই সঙ্গে ডিজইনফরমেশন মোকাবিলায় নির্ভুল সংবাদ জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের এখন প্রধান লক্ষ্য বলেও তিনি মন্তব্য করেন।

গতকাল সোমবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত