কাঁঠালের ভেতর থেকে বের হলো ফেনসিডিল, আটক ১

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম

যশোরের চৌগাছায় অভিনব কৌশলে কাঠালের ভেতরে লুকিয়ে রাখা ৪০ পিস উইনসেরেক্সসহ (ফেনসিডিলজাতীয় মাদক) আব্দুর রাজ্জাক নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রাজ্জাক উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত ওমর আলী খার ছেলে।

যশোর চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনূর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২এপ্রিল) সকালে তার নেতৃত্বে চৌগাছা থানার এসআই ইমরান হোসেন রাজু ও এএসআই হাসানুজ্জামানসহ একটি দল অভিযান পরিচালনা করে। এসময় তারা তথ্য পান এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে চৌগাছা থেকে ঢাকাগামী বাসে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে বুধবার সকাল ৬টার দিকে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে সিংহঝুলি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাককে আটক করা হয়। তল্লাশিকালে একটি কাঠালের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ পিস উইনসেরেক্স উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত