দেশের জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘উপায়’-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন শ্যামল বরন দাশ। ডিজিটাল ব্যাংকিং এবং আর্থিক খাতে কাজ করার ক্ষেত্রে তার ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। গতকাল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ কর্মজীবনে আধুনিক আর্থিক সেবা মানুষের কাছে সহজে পৌঁছে দিতে তিনি দারুণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে এমএফএস, ডিজিটাল ব্যাংকিং, রিটেইল ও এসএমই সলিউশন, এজেন্ট ব্যাংকিং এবং কার্ড সার্ভিসের মতো বিষয়গুলোতে তিনি সফলভাবে কাজ করেছেন।
‘উপায়’-এ আসার আগে তিনি দেশের প্রতিষ্ঠিত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ‘নগদ’-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা, ব্র্যাক ব্যাংকের প্রধান ডিজিটাল কর্মকর্তা এবং ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।