আইএফআইসি ব্যাংকের ৮এটিএম বুথ উদ্বোধন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে চলতি বছর দেশব্যাপী দেড়-শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বছরজুড়ে গৃহীত এ কার্যক্রমের ধারাবাহিকতায় আরও ৮টি নতুন এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি একযোগে ৮টি নতুন এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।   

প্রতিষ্ঠান সুত্রে জানা যায় রাজধানীসহ ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল ও নরসিংদী জেলার এটিএম বুথগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। গ্রাহক পরিষেবা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। 

উল্লেখ্য, বর্তমানে সারাদেশে ১৪০০-এর অধিক শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত