রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন সাগর মিয়া (৩৫) ও মুসলিম উদ্দিন (৭৪)। দুজনই সিটি করপোরেশনের ঠিকাদারের মাধ্যমে দিনমজুরের কাজ করতেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে মরেদহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, দুজনের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে নাম ঠিকানা সনাক্ত করা গেছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। নিহত সাগরের বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার মহিশবন্দি গ্রামে। বাবার নাম চান মিয়া। আর মুসলিম উদ্দিনের পরিচয় পত্রে তার ঠিকানা মিরপুর আহম্মদনগর ঈশাখা রোড উল্লেখ রয়েছে।
এসআই জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি দুজনই সিটি করপোরেশনের ঠিকাদারের মাধ্যমে দিনমজুরের কাজ করত। ঘটনার সময় তারা রাস্তায় কাজ করছিল।
