শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় ডাকসুর দুই নেতা, সাংবাদিকসহ আহত ১১জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে আহতরা হাসপাতালে আসেন।
এরা হলেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের (২৩), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক (২৩), তানজিম (২১), সিফাত (২০), লিটন (২১), খালিদ (২৫), আলভী (২২), দেবাশীষ (২৮), আফরোজা (৩০), জিসান (২৬) ও নবাব (২২)।
তাদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি সাংবাদিকদের বলেন, ফেক স্কিনসর্ট নিয়ে আমাদের ডাকসুর নেতা আব্দুল্লাহ আল মামুনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। মামুন জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় যান জিডি করতে। যেখানে মানুষের নিরাপত্তা দেবার কথা সেই থানাতেই আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে। শুধু তাই নয়, সাংবাদিক ভাইদের উপরও হামলা হয়েছে।
তিনি বলেন, আমরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা প্রশাসনসহ ছাত্রদলের সবার সাথে কথা বলব। আজ যারা আমার ভাইদের উপর নেক্কারজনক হামলা করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।
শাহবাগে শিবির-ছাত্রদলের সংঘর্ষে ১০ সাংবাদিক আহত