ইসলামবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭ এএম

আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামবাদে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্স পাকিস্তান সরকারের দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ এবং আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এরই মধ্যে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ইসলামবাদে অবতরণ করেছেন। 

এর আগে, ইরান সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল যে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি একটি বিশেষ কূটনৈতিক সফরের অংশ হিসেবে পাকিস্তান ভ্রমণে যাচ্ছেন। এই সফরের তালিকায় পাকিস্তান ছাড়াও ওমান এবং রাশিয়া অন্তর্ভুক্ত রয়েছে। 

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্যই আরাঘচি এই ঝটিকা সফরে বের হয়েছেন। ইসলামাবাদে অবস্থানকালে তিনি পাকিস্তানের শীর্ষস্থানীয় সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত