বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম

ব্যাংক এশিয়া পিএলসির স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেনকে চেয়ারম্যান করে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের’ পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

মোট ১৩ সদস্যের এই পর্ষদের অন্য সদস্যরা হলেন ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সচিব, অর্থ বিভাগ, ফাহিমিদা আক্তার, সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, সহকারী বিমান বাহিনী প্রধান, মেজর জেনারেল মো. হাসান উজ জামান, ইঞ্জিনিয়ার ইন চিফ, বাংলাদেশ সেনাবাহিনী, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সুপ্রিম কোর্টের আইনজীবী, এম মাসরুর রিয়াজ, চেয়ারম্যান ও সিইও, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ, শরীফ জহির, চেয়ারম্যান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), মোহাম্মদ আবদুর রহিম, ভাইস চেয়ারম্যান, ডিবিএল গ্রুপ, মো. মামুনুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইনডেক্স কোম্পানিজ, ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, হেড অব চেম্বারস, চৌধুরী অ্যান্ড ফ্রেন্ডস,  অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাইজার সোহেল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (পদাধিকারবলে)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত