উত্তরা ফাইন্যান্সে চেয়ারম্যান-এমডিসহ চার পরিচালকের পদত্যাগ

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুই স্বতন্ত্র পরিচালকসহ চারজন একযোগে পদত্যাগ করেছেন। এতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব আসার প্রক্রিয়া শুরু হয়েছে।

পদত্যাগ করা পরিচালকেরা হলেন, উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. নিয়ামুল কবির এবং স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল ইসলাম এফসিএস। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালি উল্লাহও পদত্যাগ করেছেন।

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তরা ফাইন্যান্স দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে আর্থিক প্রতিষ্ঠান খাতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, সুশাসন জোরদার ও ব্যবস্থাপনায় পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর মধ্যেই উত্তরা ফাইন্যান্সের শীর্ষ পর্যায়ের চার কর্মকর্তার একযোগে পদত্যাগের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

তবে একসঙ্গে চার পরিচালকের পদত্যাগের নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পদত্যাগের পর প্রতিষ্ঠানটির পরবর্তী নেতৃত্ব ও পরিচালনা পর্ষদে কারা আসছেন, সেটিই এখন নজরদারির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত