শেয়ারবাজারে বেড়েছে সূচক-লেনদেন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৬ এএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩১৬ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৭৬ পয়েন্টে। এদিন উভয় বাজারে লেনদেনে টাকার পরিমাণ বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৯৮২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৮৪ কোটি ৬২ লাখ টাকার। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৮০ লাখ টাকার বা ১১ শতাংশ। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৭টি। আর দর কমেছে ১৭২টির ও দর পরিবর্তন হয়নি ৫৮টির।

অপরদিকে সিএসইতে রবিবার ২৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন (গত বৃহস্পতিবার) সিএসইতে ২১ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেন হওয়া ২২১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৬টির এবং পরিবর্তন হয়নি ২৮টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৭৬ পয়েন্টে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত