এফবিসিসিআই-ইউএন ওচা বৈঠক

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ এএম

বাংলাদেশে মানবিক ও দুর্যোগ সহায়তা কার্যক্রমে বেসরকারি খাতের অবদান আরও কার্যকরভাবে সমন্বয় ও জোরদার করার লক্ষ্যে ইউনাইটেড নেশনস হাউজ, বাংলাদেশে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় সংস্থার (ইউএন ওচা) ফাইন্যান্সিং অ্যান্ড আউটরিচ ডিভিশনের পরিচালক লিসা ডাউটেন এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার এ বৈঠক হয়েছে বলে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এফবিসিসিআই জানিয়েছে, এশিয়ায় বাংলাদেশ ও মিয়ানমার ইউএন ওচা এর অগ্রাধিকারভুক্ত দেশ। ইউএন ওচা সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ), কান্ট্রি-বেইজড পুলড ফান্ড এবং হিউম্যানিটারিয়ান রেসপন্স প্ল্যান (এইচআরপি)-এর মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমন্বয় কাঠামো পরিচালনার মাধ্যমে সময়োপযোগী, প্রয়োজনভিত্তিক ও নীতিনির্ভর মানবিক সহায়তা নিশ্চিত করে আসছে।

বৈঠকে এফবিসিসিআইয়ের ‘কানেক্টিং বিজনেস ইনিশিয়েটিভের (সিবিআই)’ ২২তম সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টিও প্রশংসিত হয়। ইউএন ওচা ও ইউএনডিপি’র যৌথ এই প্ল্যাটফর্মটি দুর্যোগের আগে, চলাকালীন ও পরবর্তী সময়ে বেসরকারি খাতের কৌশলগত সম্পৃক্ততা নিশ্চিত করে।

বৈঠকে ইউএন ওচার পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিসা ডাউটেন, সঞ্জনা কাজী, ওয়েন্ডি কিউ, ড্যানিয়েল গিলম্যান এবং মিস নিশা মাঞ্জুরান। বেসরকারি খাতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, মো. আব্দুল হক, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি. রহমান প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত