কোস্ট গার্ডের অভিযান

বিপুল গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ এএম

সেন্টমার্টিনের জেটি ঘাটসংলগ্ন এলাকায় গত শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক সার্ভিস বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। অন্যদিকে, চট্টগ্রামের পতেঙ্গায় চাইনিজ ঘাটসংলগ্ন এলাকায় গতকাল রবিবার ভোরে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা আরও বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৮৮ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২১৫ বোতল বিদেশি মদ (হুইস্কি) জব্দ করা হয়। এ সময় মাদক পাচারকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত গাঁজা, বিদেশি মদ ও আটককৃত মাদক কারবারির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত