কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বয়রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ ডিবি পুলিশ।

গ্রেপ্তার খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতা মামলাসহ চেক ডিজঅনারেরও মামলা রয়েছে।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত