ভিন্ন চমকে আসছেন রিচা চাড্ডা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

বলিউডের খ্যাতিমান নির্মাতারা সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি’ সিরিজে লাজ্জো চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন রিচা চাড্ডা। সেই রেশ কাটতে না কাটতেই অভিনেত্রী ঘোষণা করলেন তার পরবর্তী চমকের। তবে এবারের চরিত্রটি একেবারে ভিন্ন। পিরিয়ড ড্রামা থেকে বেরিয়ে এসে এবার তিনি পা রাখছেন টানটান উত্তেজনার এক ক্রাইম থ্রিলার সিরিজে। 

‘হীরামন্ডি’তে লাজ্জো চরিত্রে রিচা চাড্ডার অভিনয় ছিল অনবদ্য। সেই গ্ল্যামারাস পিরিয়ড ড্রামার খোলস ছেড়ে এবার এক দুর্ধর্ষ গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন রিচা। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, একটি নামী ওটিটি প্ল্যাটফর্মের আগামী ক্রাইম থ্রিলার সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। 

জানা গেছে, ইতিমধ্যে সিরিজের শুটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী। গল্পটি একটি জটিল অপরাধ ও তদন্তের পটভূমিতে তৈরি, যেখানে রিচার চরিত্রটি রহস্যের কেন্দ্রবিন্দুতে থাকবে। সিরিজটি নিয়ে নির্মাতারা আপাতত মুখে কুলুপ এঁটেছেন। খুব বেশি তথ্য প্রকাশ্যে না আনলেও, ইন্ডাস্ট্রি সূত্রের খবর, এটি সাধারণ ক্রাইম থ্রিলার থেকে অনেকটাই আলাদা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত