হাঙ্গেরিতে বাস দুর্ঘটনায় নিহত ১২

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

হাঙ্গেরির পূর্বাঞ্চলে রাতে একটি পোলিশ বাস মহাসড়কে উল্টে গিয়ে অন্তত ১২ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে পূর্ব হাঙ্গেরির মেজোকেরেস্তেস শহরের কাছে বাসটি মহাসড়কের পাশের একটি খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটি মহাসড়ক দিয়ে ন্যিরেগিহাজা শহরের দিকে যাচ্ছিল।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমটিআই জানিয়েছে, বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন।

পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘পোলিশ নিবন্ধিত বাসটি এম৩ মহাসড়ক দিয়ে ন্যিরেগিহাজার দিকে যাওয়ার সময় সোজা সড়ক থেকে সরে একটি খাদে পড়ে উল্টে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন।’


 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত