শর্টফিল্ম নির্মাণে ২০ লাখ টাকা অনুদান ঘোষণা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:০০ এএম

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এ লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। গতকাল রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্মাণাধীন দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে প্রথমটির নাম ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ চলচ্চিত্রটির দৈর্ঘ্য হবে ২৫ থেকে ৩০ মিনিট এবং এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা। অন্য চলচ্চিত্রটির বিষয়বস্তু ইসলামি সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবহনকারী। ইংরেজি সাবটাইটেলসহ এর দৈর্ঘ্য হবে ১২ থেকে ১৫ মিনিট এবং বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা। চলচ্চিত্র অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য প্রস্তুত, কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং এবং কালার গ্রেডিংসহ সম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি মানসম্মত ও সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের সক্ষমতাও থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত