ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড গত ২৬ এপ্রিল ঢাকার একটি অভিজাত হোটেলে চালু করেছে। নতুন কার্ডগুলো উন্মোচন করেন ট্রাস্ট ব্যাংকে চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। গতকাল সোমবার ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার; ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সিইও ল্যারি ওয়াং; ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহসান জামান চৌধুরী; ইউনিয়নপে ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. মাসুদ রায়হান; ট্রাস্ট ব্যাংকের ইভিপি এবং হেড অব কার্ডস মো. মোস্তফা মুশাররফসহ অন্য বিশিষ্ট অতিথিরা।
ইউনিয়নপে কার্ডের উদ্বোধন ট্রাস্ট ব্যাংকের বৈশ্বিক পেমেন্ট সল্যুশন সম্প্রসারণ এবং গ্রাহক সুবিধা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নতুন চালু হওয়া এই কার্ডের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা দেশ-বিদেশে ইউনিয়নপে নেটওয়ার্কভুক্ত দেশগুলোতে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।
