প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইম একাডেমিয়ার আওতায় হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটির ‘ভয়েস অব বিজনেস ক্লাব’-এর সহযোগিতায় সম্প্রতি ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন : এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মনজারুল আলম। প্রধান বক্তা ছিলেন প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম নজিম এ চৌধুরী। বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান, হেড অব কনজিউমার প্রোটেকশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি কাজী রেশাদ মাহবুব, ভয়েস অব বিজনেস ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক ইমরান খান, সঞ্জয় মৈত্র (ট্রেজারার ইন-চার্জ) এবং মাহমুদা আক্তার।
হামদর্দ ইউনিভার্সিটিতে প্রাইম ব্যাংকের সেমিনার
বাণিজ্য ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ এএম
হামদর্দ ইউনিভার্সিটিতে প্রাইম ব্যাংকের সেমিনার
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০