ভিড়ের লোকে হারিয়ে যাবে ভিড়ে
শুধু একটি মানুষ ত্রস্ত ব্যাকুল পায়ে
কাজের শেষে আসবে কাছে ফিরে
তারই জন্য খুলবে দুয়ার, নারী!
খুলবে বলে পরান তোমার প্রণয়মুগ্ধাবেশে
একটি তারা হৃদযতারা শুদ্ধ সুরের মিড়ে
সন্ধ্যাপথের আকাশ দেবে পাড়ি—
কে সেই পুরুষ, কার কপালে অমন ভাগ্যলেখা?
ছায়াপথের প্রান্তসীমায় আজ কি হঠাৎ
সুলক্ষণা
তার পেয়েছ দেখা?