দইয়ের সঙ্গে যা খাবেন না

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ এএম

গরমের দিনে দই খাওয়ার চাহিদা বাড়ে। কারণ এই মৌসুমে শরীরকে ঠা-া রাখতে দই ভালো কাজ করে। দইয়ের অনেক উপকারিতা আছে। দইয়ে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন ডি-এর মতো অনেক পুষ্টি উপাদান। শরীরকে ডিটক্স করতে দইয়ের কার্যকারিতা অপরিসীম। এ ছাড়া শরীরকে হাইড্রেটেড ও শক্তি জোগায়। আবার ওজন কমানোর ক্ষেত্রেও দই বেশ কার্যকর। কিন্তু দইয়ের সঙ্গে কয়েকটি খাবার মিশিয়ে খেলে উপকারের বদলে বরং ক্ষতিই হয়। দইয়ের সঙ্গে যা খাওয়া ঠিক না তাহলো

পেঁয়াজ : পেঁয়াজ এবং দই একসঙ্গে খাওয়া একেবারেই উচিত নয়। আয়ুর্বেদের মতে, এই দুটিরই ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দুটো একসঙ্গে খেলে পেটের সমস্যা এবং অ্যালার্জির সমস্যা হতে পারে।

মাছ : মাছ এবং দইয়ের মিশ্রণও ভালো না। মাছ এবং দই একসঙ্গে খেলে পেট ফাঁপা, গ্যাস এবং পেট ব্যথার মতো সমস্যা হতে পারে। এই দুটির সংমিশ্রণেও অ্যালার্জি দেখা দেয়।

ফল : তরমুজ, আঙুর, কমলালেবু, শসা, লেবুর মতো কিছু ফলে পানির পরিমাণ বেশি থাকে। তা ছাড়া লেবুজাতীয় ফলে অ্যাসিডিক উপাদান থাকে। এ ধরনের ফলের সঙ্গে টক দই মিশিয়ে খেলে হজমের সমস্যা হবে। এগুলো একসঙ্গে খেলে গ্যাস হতে পারে।

দুধ :  দুধ থেকে দই তৈরি হলেও এই দুই খাবার একসঙ্গে খাবেন না। আয়ুর্বেদের মতে, এই দুটিই খাওয়া উচিত নয়। এটি করলে হজম সংক্রান্ত সমস্যা হতে পারে।

দই এবং ভাজা খাবারের মিশ্রণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভাজা খাবার হজম হতে বেশি সময় নেয়। দইয়ের সঙ্গে ভাজা খাবার খেলে পাচনতন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না এবং পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত