দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ৮ শতাংশ হারে ঋণ বিতরণ করবে ব্যাংকটি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। গতকাল ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেঙ্গল ব্যাংকে এসএমই খাতে ৮ শতাংশ হারে ঋণ সুবিধা
বাণিজ্য ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ এএম
বেঙ্গল ব্যাংকে এসএমই খাতে ৮ শতাংশ হারে ঋণ সুবিধা
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০