শিশু হাসপাতালে পূবালী ব্যাংকের উপশাখা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০১ এএম

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসির ২৮০তম উপশাখা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক। গেস্ট অব অনার ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক, উপপরিচালক (হাসপাতাল) ডা. মো. আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান একেএম আব্দুর রকীব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ধানম-ি শাখা ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক নিগার সুলতানা, সোনারগাঁও জনপথ শাখা ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান সরদার, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ ব্যাংক ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক এবং আমন্ত্রিত অতিথিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত