কৃষি খাতে যৌথ উদ্যোগে আগ্রহী জাপান

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০১ এএম

বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে জাপান। এর অংশ হিসেবে যৌথ ঋণ ব্যবস্থাপনা কাঠামোর আওতায় সহযোগিতা বাড়াতে চায় দেশটি।

গতকাল বুধবার কৃষি গবেষণা কাউন্সিলে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এতে জাপানের পক্ষ থেকে এ সব প্রস্তাবনা দেওয়া হয়েছে। এ সময় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, জাপানের কৃষি, বন ও মৎস্যবিষয়ক মন্ত্রী সুজুকি নোরিকাজু, সচিব তানাকা তাতসুআকি, সচিব নিসাকা মাকোতো এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।

এই আলোচনায় জাপান কৃষি খাতের উন্নয়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানায়। জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানায়। আলোচনায় জাপানে গরুর মাংস রপ্তানি ও হালাল খাদ্য খাতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ও আলোচনায় উঠে আসে। এ ছাড়া উন্নত কৃষি গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, জিনোমিক্স ও ফেনোমিক্সভিত্তিক স্পিড ব্রিডিং প্রযুক্তি এবং সবজি বীজ উৎপাদনে ক্ষেত্রে সহযোগিতা করতে চায় জাপান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত