টস ভাগ্যে চ্যাম্পিয়ন টাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুল

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনালে টস ভাগ্যে চ্যাম্পিয়ন হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বৈরী আবহাওয়ার কারণে খেলা মাঠে না গড়ানোয় রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজকে।

বুধবার (২৯ এপ্রিল) দীর্ঘ সময় বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। পরে আয়োজক ও দুই দলের সম্মতিতে টসের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টুর্নামেন্টে ৯০ রান ও ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিন্দুবাসিনী স্কুলের অধিনায়ক সাকিব।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা ও প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত