সংরক্ষিত নারী আসনের এমপিদের প্রশিক্ষণ দেবে জামায়াত

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম

সংসদে যাওয়ার আগেই সংরক্ষিত নারী আসনের নিজ দলের সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এমপিদের প্রস্তুত করতে এক বা দুই দিনের একটি কর্মশালা আয়োজন করা হবে।

বুধবার (২৯ এপ্রিল) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, নারী সদস্যদের শপথের পর প্রশিক্ষণ দেওয়া হবে। 

তিনি আরও বলেন, সংসদের যেসব নিয়ম-কানুন আছে, এসব বিষয়ে উনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন বিল উপস্থাপনের ক্ষেত্রে কীভাবে কথা বলবে, পয়েন্ট ধরে আলোচনা, কোন বিধিতে কী বলবে- এসব বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ওভারঅল সংসদীয় রীতি-নীতির অভিজ্ঞতা শেয়ার করা হবে।

জামায়াতের মহিলা বিভাগের প্রচার ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি নাজমুন নাহার নিলু বলেন, আগামী মাসে এই প্রশিক্ষণ দেওয়া হবে। যেহেতু এটা ইনডোরে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত