ইউনাইটেড ফাইন্যান্স ও বিওয়াইডি বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম

ইউনাইটেড ফাইন্যান্স বিওয়াইডি বাংলাদেশ-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে বাংলাদেশে বিওয়াইডি ইলেকট্রিক ভেহিকল ক্রয়কারী গ্রাহকদের জন্য সহজে কার লোন সুবিধা প্রদান করা হবে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মোহাম্মদ আবুল আহসান, অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর, ইউনাইটেড ফাইন্যান্স এবং মো. আমিদ সাকিফ খান, ম্যানেজিং ডিরেক্টর, বিওয়াইডি বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. এনায়েত লতিফ, হেড অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, ইউনাইটেড ফাইন্যান্স এবং ফেরদাউসুর রহমান এফসিএ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বিওয়াইডি বাংলাদেশ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ আবুল আহসান বলেন, “বাংলাদেশ এখন ইলেকট্রিক মোবিলিটি গ্রহণের জন্য প্রস্তুত। আমরা এই অংশীদারিত্ব নিয়ে অত্যন্ত আশাবাদী। ইউনাইটেড ফাইন্যান্স বিওয়াইডি এর মতো বিশ্বমানের ইলেকট্রিক ভেহিকল গ্রাহকদের কাছে সহজলভ্য করতে অগ্রণী ভূমিকা রাখতে চায়।”

১৯৮৭ সাল থেকে পরিচালিত ইউনাইটেড ফাইন্যান্স দেশের অন্যতম দায়িত্বশীল ও গ্রাহককেন্দ্রিক নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে স্বীকৃত। এই অংশীদারিত্বের মাধ্যমে বিওয়াইডি গ্রাহকদের জন্য বিশেষায়িত ও সহজ কার লোন সুবিধা প্রদান করা হবে, যা দেশের টেকসই ও আধুনিক পরিবহন ব্যবস্থার দিকে অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত