ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী শাপলা পরিবহন খাদে পড়ে ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঝিনাইদহ যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী শাপলা বাস যশোর থেকে কালীগঞ্জ যাওয়ার পথে বার বাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। সে সময় ৮ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে এ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর মেলেনি ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বার বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বাস খাদে পড়লেও সম্পূর্ণ উল্টে যায়নি। যার কারণে বড় দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। তবে আহত যাত্রীদের ব্যাপারে আমি খোঁজ নিচ্ছি।
নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের