ইউকে স্টাডি ফেস্টে বিজয়ী

ঢাকা-লন্ডন-ঢাকার এয়ার টিকিট দিলো এএইচজেড

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম

ইউকে ইউনিভার্সিটির অন্যতম পার্টনার ও এডমিশনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এএইচজেড, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আয়োজিত ‘আইইএলটিএস অ্যান্ড ইউকে স্টাডি ফেস্ট’ এ এয়ার টিকেট বিজয়ীর নাম ঘোষণা করেছে। গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এই মেলায় টার্কিশ এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-লন্ডন-ঢাকার এয়ার টিকিট জিতে নিয়েছেন নাসরিন আক্তার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা অঞ্চলের জেনারেল ম্যানেজার ইসলাম গুরে এবং এএইচজেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান। এছাড়াও এএইচজেড-এর অন্য ঊর্ধ্বতন সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এএইচজেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়তা করার পাশাপাশি তাদের এই যাত্রাকে আনন্দদায়ক করে তুলতেই আমাদের এই প্রচেষ্টা। টার্কিশ এয়ারলাইন্সের সাথে এই পার্টনারশিপ আমাদের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ উপহার। বিজয়ী নাসরিন আক্তারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

আইইএলটিএস অ্যান্ড ইউকে স্টাডি ফেস্টে শত শত শিক্ষার্থী অংশ নিয়েছিলেন, যেখানে তারা ইউকে স্টাডি, আইইএলটিএস প্রস্তুতি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের কাছ থেকে সরাসরি পরামর্শ পাওয়ার সুযোগ পেয়েছেন। এএইচজেড বরাবরই শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার পথ সুগম করতে বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত