নীলফামারীতে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পিএম

ধারাবাহিক পথচলায় ৭ পেরিয়ে ৮ বছরে পদার্পণ করেছে দৈনিক ‘দেশ রূপান্তর’। এ উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দায়িত্বশীলতার জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সাবেক সভাপতি তাহমিন হক ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) নির্বাহী পরিচালক ভূবন রায় নিখিল, বাংলাদেশ কেমিষ্টস অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি নীলফামারী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, স্থানীয় পত্রিকা দৈনিক নীলফামারী বার্তা সম্পাদক শীষ রহমান, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক দেশ রূপান্তরের নীলফামারী প্রতিনিধি ইনজামাম-উল-হক নির্ণয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ বলেন, আমি প্রতিদিন দেশ রূপান্তর পত্রিকা পড়ি। নীলফামারী জেলাসহ অন্য জেলার খবর, দেশের কথা ও জনগণের কথা তাদের লেখনিতে ফুটে উঠে। তিনি আরও বলেন, হৃদয়ে বাংলার মুখ নিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে এই পত্রিকার সাফল্য কামনা করি। অনুষ্ঠানে অন্য অতিথিরা তাদের বক্তব্যে দৈনিক দেশ রূপান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। এ সময় তারা দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত