হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর দোয়া ও সমর্থন নিয়ে আসন্ন ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে নিজের সম্ভাব্য মেয়র প্রার্থীতা ঘোষণা করেছেন সমাজসেবক ও ব্যবসায়ী এমরান।
শুক্রবার (১ মে) বিকেলে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমান বাজার এলাকায় মরহুম ডা. ছৈয়দুর রহমানের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে আলেম-ওলামাদের সাথে নিয়ে এমরানের বাসভবনে যান হেফাজত আমির।
এ সময় তিনি এমরান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিল শেষে সাংবাদিকদেরসাথে মতবিনিময়কালে এমরান বলেন, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে তিনি ফটিকছড়ি পৌরবাসীর সেবা করতে চান। হেফাজত আমিরের দোয়া ও স্থানীয় জনগণের সমর্থনকে পাথেয় করে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, ‘ফটিকছড়ি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব নগরীতে রূপ দিতে চাই। জনগণের ভালোবাসা ও দোয়া থাকলে আমি সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাব।’
মতবিনিময় সভায় বক্তব্য দেন ফটিকছড়ি বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, অধুনালুপ্ত ধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফরিদুল আলম বিএ, শামসুল আলম মেম্বার, যুবদল নেতা মো. এমদাদ হোসেন, বিএনপি নেতা মো. নুরুল আবছার, জয়নাল আবেদীন চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রভাষকের মৃত্যু