কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঝড়ে নির্মাণাধীন টিমের ঘরের চাল ও খুঁটি পড়ে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম চাপিতলা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শমসের আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নুরুল ইসলাম নতুন বাড়িতে নির্মাণাধীন টিনের ঘরে কাজ করছিলেন। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলে ঘরের চাল ও খুঁটি তার উপর ভেঙে পড়ে। পরে পরিবারের লোকজন নুরুল ইসলামকে টিনের চালের নিচ থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন ধরনের আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফরে যাচ্ছেন মঙ্গলবার