স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটি ২০২৬-২৮ ঘোষণা

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:৩৪ পিএম

বাংলাদেশের সাহিত্যভিত্তিক সংগঠন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ-এর ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ মে ২০২৮ পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত সদস্যদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। 

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী হিসেবে রয়েছেন কে এম সফর আলী এবং প্রতিষ্ঠাতা সভাপতি এম শামীম আউয়াল।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম মুহতাদী। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তুলি আলম ও মোহাম্মদ সেলিম। সহ-সভাপতি পদে রয়েছেন জাহানারা রেখা, ড. আ ন ম এহসানুল মালেকী, ড. প্রিয়াংকা নিয়োগী, নাজমা নাহার রুবি মির্জা, ইয়াসমিন শরীফ, কামরুল আহসান ও সাইফুল ইসলাম সোহাগ।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হৃদয় আহমেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাদিরা খানম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আদিবা উলফাত তালুকদার ও মো. টিটু প্রধান। সহ-সাধারণ সম্পাদক পদে আছেন নাজনীন সুরাইয়া পরাগ ও কনক লতা মন্ডল।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ মোছা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল মোতালিব মাস্টার ও মাহিনুর মাহী দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সাহিত্য ও কর্মশালা সম্পাদক পারভেজ শিশির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিক বন্ধু, দপ্তর ও অর্থ সম্পাদক এস এম সাইমন রাসেল, প্রচার সম্পাদক বৃষ্টি খাতুন মীনা, আন্তর্জাতিক সাহিত্য সম্পাদক শেখ মোহাম্মদ মাসিদ, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মওলা শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক রওনক বিনিতে মুনীব প্রীতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হেলাল খন্দকার, আইন ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক তাসনিয়া রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাহারা আনোয়ার, আবৃত্তি বিষয়ক সম্পাদক সজীব আনোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক মামুন পাটোয়ারী, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সুরাইয়া সুলতানা, চিত্রকলা ও সংস্কৃতি সম্পাদক খালেছা খানম, বিভাগীয় সম্পাদক হাবিবাতুন নাহার রুমি, বার্তা সম্পাদক শেখ মোহাম্মদ রমজান, আপ্যায়ন সম্পাদক আব্দুল জলিল, পাঠ ও অনলাইন সম্পাদক মূসা ফারুক সবুজ এবং উৎসব ও প্রমোদ সম্পাদক পারভীন খাতুন দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে আরও রয়েছেন কার্যনির্বাহী সদস্য হিসেবে সাবিনা ইয়াসমিন সুমাইয়া, সাবিনা সিরাজ, খন্দকার রোমেনা, এম এস রতন, মিল্কি মো. রেজা, এম এ আরিফ হোসেন, সাজিদুল ইসলাম, রেজাউল করিম ও আবু হানিফ। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মমতাজ মুনী শেলী, মোসাম্মৎ তাসলিমা বেগম, সজীম শাইন, বি এম মনজুরুল আলম, মাসুম পান্থ, জাহিদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, শাফি হক ও তুহিন তঞ্চঙ্গ্যা।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবগঠিত এই কমিটি সম্মিলিত প্রচেষ্টায় দেশের সাহিত্য অঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রগতিশীল করে তুলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত