মানিকগঞ্জের দৌলতপুর-আমতলী-বাচামারা জিসি রাস্তা (চেইন ৬৮৫০-৯৩৫০) পুনর্বাসন প্রকল্পের আওতায় নির্মিত পাকা রাস্তা ও ব্রিজ উদ্বোধন করেন প্রধান অতিথি মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।
রবিবার (৩ মে) বিকাল ৫টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রকৌশল এলজিইডি ছয় কোটি টাকা ব্যয়ে দৌলতপুর-আমতলী-বাচামারা পাকা রাস্তা ও ব্রিজের কাজ উদ্বোধন করেন এবং বাচামারা বিবিসি কলেজ মাঠে মাদক, চাঁদাবাজ, দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেছেন।
মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী, খেটে খাওয়া কৃষক শ্রমিক ভাগ্য উন্নয়ন হবে।
তিনি আরও বলেন, আগামী ২ বছরে মধ্যে নদী ভাঙ্গন রোধ হবে। যমুনা নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। স্থায়ী বাধ নির্মাণ করে আন্তর্জাতিক বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হবে। কৃষকের ভাগ্য উন্নয়ন না হলে দেশ ও জাতির উন্নয়ন হবে না। যুব সমাজকে মাদক মুক্ত করতে হবে, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত মুক্ত করতে হবে। মাদক ব্যবসায়ীরা আমার আপনার পরিবারকে ধ্বংস করছে সমাজকে ধ্বংস করছে। মাদক ব্যবসায়ী, মাদক সেবকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন, উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুল সালেহীন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপি নেতা আব্দুর রউফ মিঠু, অধ্যক্ষ মো. রোকনুজ্জামান খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু , কেন্দ্রীয় কৃষকদলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, বাচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুস আলী শেখ, জেলা যুবদলের নেতা আমির হামজা পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো সাইফুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, সহসাংগঠনিক সম্পাদক অনিক হাসান, জেলা ছাত্রদলের সদস্য হুমায়ুন কবির এলিট, প্রমুখ।
৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন