এসবিএসি ব্যাংকের নতুন এএমডি আবদুল কাইয়ুম

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:৪২ এএম

এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন আবদুল কাইয়ুম চৌধুরী। সম্প্রতি তিনি ব্যাংকটির শীর্ষ ব্যবস্থাপনায় দায়িত্ব গ্রহণ করেন। এর আগে প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন এ কর্মকর্তা।

কাইয়ুম চৌধুরী দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি দক্ষ নেতৃত্ব, পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। এই ব্যাংকে আট বছরেরও বেশি সময় কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি সাউথইস্ট ব্যাংকে যোগ দেন। ব্যাংকটিতে প্রিন্সিপাল ও ধানম-ি শাখার ব্যবস্থাপক এবং ফরেন ট্রেড সার্ভিসেস বিভাগে দায়িত্ব পালন করেছেন।

২০২৩ সালের জানুয়ারিতে তিনি প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। সে সময় সম্পদের গুণগত মান নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এই ব্যাংক কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত