দেশের শিক্ষা সংস্কার নিয়ে গবেষণাভিত্তিক ও নীতিনির্ধারণমুখী গ্রন্থ ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা : দ্য লার্নিং নেশন’-এর মোড়ক উন্মোচন হয়েছে। গত সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রচিত এ বইয়ে দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং ভবিষ্যৎমুখী শিক্ষানীতি প্রণয়নের নানা দিক তুলে ধরা হয়েছে।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বাস্তব সমস্যার সমাধানভিত্তিক গবেষণা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি জানান, ছোটবেলা থেকেই শিক্ষা নিয়ে তার আগ্রহ রয়েছে এবং দেশ-বিদেশের শিক্ষা কাঠামো নিয়ে দীর্ঘদিন কাজ ও গবেষণা করেছেন।
