ইউকে এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা ডকুমেন্টারি পুরস্কার

আপডেট : ০৬ মে ২০২৬, ০৭:৫০ এএম

একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মামুন : ইন প্রেইজ অব শ্যাডোজ’ [ছায়াবন্দনা] যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিবলের ২৮তম আসরে সেরা ডকুমেন্টারি চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। ছবিটি নির্মাণ করেছেন ব্রিটিশ-বাংলাদেশি চলচ্চিত্রকার মকবুল চৌধুরী।

লন্ডনের কোভেন্ট গার্ডেনে অবস্থিত দ্য গার্ডেন সিনেমায় গত ৩ মে ২০২৬ ছবিটির প্রদর্শনীর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এই প্রামাণ্যচিত্রটিকে নাসির আলী মামুনের দীর্ঘ শিল্পযাত্রার একটি শৈল্পিক ও মননশীল ধারাবিবরণী হিসেবে উল্লেখ করা হয়। উৎসব চলবে আগামী ১০ মে পর্যন্ত। নির্মাতা মকবুল চৌধুরী পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত