গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কাশিয়ানী উপজেলার পারকরফা জালালিয়া মাদরাসার অফিস সহকারী ও ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফ্ফার স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, সকাল ৯টার দিকে বিনয় কৃষ্ণ বিশ্বাস বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার কর্মস্থল কাশিয়ানীর পারকরফা জালালিয়া মাদরাসায় যাচ্ছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটা বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
সুর পাল্টালেন কবীর সুমন