বিপজ্জনক বিদেশিদের আটকাদেশ বৃদ্ধির বিল পাস ফ্রান্সে

আপডেট : ০৮ মে ২০২৬, ০৮:১০ এএম

ফ্রান্সের জাতীয় পরিষদে গত মঙ্গলবার একটি বিল পাস হয়েছে। এর ফলে ‘বিপজ্জনক’ বিবেচিত নির্দিষ্ট কিছু নথিবিহীন বিদেশির আটকাদেশ সর্বোচ্চ সাত মাস পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ইনফোমাইগ্রেন্টস-এর তথ্য অনুযায়ী, বিলটি প্রযোজ্য হবে, যাদের বিরুদ্ধে ফরাসি ভূখ- ত্যাগের বাধ্যবাধকতা রয়েছে এবং যারা গুরুতর অপরাধে দ-িত। বিশেষ করে, যেসব ব্যক্তি কমপক্ষে তিন বছরের কারাদ-ে দ-িত এবং জনশৃঙ্খলার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত তাদের জন্য। বর্তমানে সাধারণ আইনে আটকাদেশের সর্বোচ্চ মেয়াদ ৯০ দিন এবং সন্ত্রাস-সংশ্লিষ্ট অপরাধে দোষীদের জন্য ১৮০ দিন। নতুন এ আইনের মাধ্যমে উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ সীমা ২১০ দিন করা হয়েছে।

বিলটি সংসদে ব্যাপক সমর্থন পায়। মধ্যপন্থি ও ডানপন্থি জোটের ৩৪৫ জন এমপি এর পক্ষে ভোট দেন, যেখানে বামপন্থি ১৭৭ জন এমপি এর বিরোধিতা করেন। প্রস্তাবটি রেনেসাঁস দলের এমপি চার্লস রোডওয়েলের উদ্যোগে ও সরকারের সমর্থনে উত্থাপিত হয়। বিলটি এখন সিনেটে পর্যালোচনার জন্য পাঠানো হবে, সেখানে মে মাসের শেষের দিকে এটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আইনটিতে সন্ত্রাসবিরোধী ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।

রোডওয়েল জানান, এ আইন বছরে মাত্র ‘কয়েক ডজন’ ব্যক্তির ওপর প্রভাব ফেলবে। এ উদ্যোগের পেছনে ২০২৪ সালে এক ফিলিপিনো শিক্ষার্থীর হত্যাকান্ড ভূমিকা রাখে। বিলটি নিয়ে তীব্র সমালোচনাও হয়েছে। সমাজতান্ত্রিক দলের এমপি সেলিন হারভিউ একে জনসংযোগমূলক কৌশল বলে অভিযোগ করে বলেন, এটি বিচার ছাড়াই কারাবাসের নীতিকে বৈধতা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত