নগদে দেওয়া যাবে জীবন বীমার কিস্তি

আপডেট : ০৮ মে ২০২৬, ০৮:১৪ এএম

ডাক জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে এখন থেকে আর সশরীরে ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। গ্রাহকরা এখন ঘরে বসেই মোবাইল আর্থিকসেবা নগদের মাধ্যমে এই টাকা জমা দিতে পারবেন। গত ৬ মে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি সম্পন্ন করেছে নগদ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডাক ভবনে আয়োজিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল, ঢাকা) মোহা. আব্দুল হান্নান এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল, রংপুর) প্রদীপ কুমার চুক্তিতে স্বাক্ষর করেন। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম। চুক্তি স্বাক্ষরের সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত