৩৬৩৫ দিন পর 'হাঁসটা' খুঁজে পেলেন বিরাট কোহলি

আপডেট : ০৮ মে ২০২৬, ০৬:৪৩ পিএম

আইপিএল ইতিহাসের অন্যতম সফল রান মেশিন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে দলকে জেতানো যার নেশা, সেই মহাতারকাই কি না দীর্ঘ ৯ বছর পর আইপিএল রান তাড়া করতে নেমে শূন্য রানে (ডাক) আউট হলেন। আইপিএল ২০২৬-এ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ২১৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এই তেতো অভিজ্ঞতার স্বাদ পেলেন তিনি।

পরিসংখ্যান বলছে, আইপিএলে রান তাড়া করার সময় বিরাট কোহলি শেষবার শূন্য রানে আউট হয়েছিলেন ২০১৭ সালে। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই বিখ্যাত ম্যাচে (যেখানে আরসিবি ৪৯ রানে অলআউট হয়েছিল) নাথান কোল্টার-নাইলের বলে গোল্ডেন ডাক মেরেছিলেন তিনি। এরপর দীর্ঘ ৯ বছর বা ৩৬৩৫ দিন পার হয়ে গেলেও রান তাড়া করতে নেমে কোহলিকে কেউ শূন্য রানে ফেরাতে পারেনি। লখনউয়ের একানা স্টেডিয়ামে তরুণ বোলার প্রিন্স যাদবের বলে এলবিডব্লিউ হয়ে সেই অবিশ্বাস্য দৌড় থামল কোহলির।

এটি কোহলির আইপিএল ক্যারিয়ারের সামগ্রিক ১১তম ‘ডাক’। তবে বোল্ড আউট হয়ে শূন্য রানে ফেরার ঘটনা তার ক্যারিয়ারে আরও বিরল। এর আগে ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে ধবল কুলকার্নির বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মেরেছিলেন তিনি। লখনউয়ের বিপক্ষে এই ম্যাচে তিনি ২ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

বৃষ্টিবিঘ্নিত ১৯ ওভারের এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লক্ষ্য ছিল ২১৩ রান। পাহাড়সম এই রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই বড় ধাক্কা খায় আরসিবি। প্রিন্স যাদবের একটি ভেতরে ঢুকে আসা বলে কোহলির ডিফেন্স পরাস্ত হলে তিনি এলবিডব্লিউয়ের শিকার হন। 

তবে আসরের সফলতম ব্যাটসম্যান কোহলি লখনৌর বিপক্ষে ম্যাচের আগে এবারের আসরে খারাপ করছিলেন না। আগের ৯ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৭৯ রান। ফিফটি করেন তিনটি। সর্বোচ্চ ইনিংস ৮১।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত